বিলাসী গল্পের mcq প্রশ্ন ও উত্তর – বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন

বিলাসী গল্পের mcq প্রশ্ন ও উত্তর
বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন
আপনি হয়তো সামনে এইস এস সি পরীক্ষা দিবেন যার কারনে অনলাইনে এই বিলাসী গল্পের mcq প্রশ্ন ও উত্তর ও বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন খুজতেছিলেন । তো যেহেতু আপনি আমাদের আজকের এই পোস্টে চলে এসেছেন তাই আর কোনো চিন্তা করতে হবে না।
কারন বন্ধুরা আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা সবাইকে এই বিলাসী গল্পের mcq প্রশ্ন ও উত্তর ও বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন গুলো দিয়ে দিব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন
১. ‘ঘন জঙ্গলের পথ। একটু দেখে পা ফেলে যেয়ো।’ -উক্তিটি কার?
ক. ন্যাড়ার
খ. বিলাসীর
গ. মৃত্যুঞ্জয়ের
ঘ. খুড়ার
২. ‘মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।’ এখানে ‘মহত্ত্ব’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ব্যঙ্গার্থে
খ. প্রশংসাৰ্থে
গ. ক্ষোভার্থে
ঘ. নিন্দার্থে
• নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
নিলুফা শহরে একটি পোশাক কারখানায় কাজ করেন। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করেন না। ছুটিতে বাড়ি গেলে গ্রামের ওই মানুষগুলো নিলুফার নামে বিচার বসান। তারা নিলুফাকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নিলুফা তাতে প্রতিবাদ করেন। অসুস্থ মাকে রেখে তিনি এসময় কিছুতে কোথাও যাবেন না।
৩. অনুচ্ছেদের সঙ্গে ‘বিলাসী’ গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছে তা হলো-
i. নারীর প্রতি নির্যাতন
ii. কুসংস্কারাচ্ছন্ন সমাজ
iii. গ্রামীণ বিচার ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. এই অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায়, নিলুফা ও বিলাসী উভয়েই-
i. প্রতিবাদী নারীসত্তা
ii. নির্যাতিত নারী
iii. কুসংস্কারের শিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৭৬ খ্রিষ্টাব্দে
খ. ১৮৭৮ খ্রিষ্টাব্দে
গ. ১৮৭৭ খ্রিষ্টাব্দে
ঘ. ১৮৭৯ খ্রিষ্টাব্দে
৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. হরিশপুর গ্রামে
খ. লাহিনীপাড়া গ্রামে
গ. দেবানন্দপুর গ্রামে
ঘ. কাঁঠালপাড়া গ্রামে
৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী?
ক. শ্যামাকান্ত চট্টোপাধ্যায়
খ. উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
গ. মতিলাল চট্টোপাধ্যায়
ঘ. নীহার রঞ্জন চট্টোপাধ্যায়
৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কী?
ক. ভগবতী দেবী
খ. ভুবনমোহিনী দেবী
গ. শ্যামা দেবী
ঘ. সারদা দেবী
৯. শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়?
ক. উপন্যাস
খ. ছোটগল্প
গ. নাটক
ঘ. প্রবন্ধ
১০. শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন?
ক. ১৮ বছর
খ. ২১ বছর
গ. ২৩ বছর
ঘ. ২৪ বছর
১১. কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়?
ক. ছোটগল্পকার হিসেবে
খ. সংগীতজ্ঞ হিসেবে
গ. ঔপন্যাসিক হিসেবে
ঘ. আবৃত্তিকার হিসেবে
১২. সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানব-মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. জীবনানন্দ দাশ
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
ঘ. প্রমথ চৌধুরীর
১৩. শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে?
ক. উচ্চ মধ্যবিত্তের জীবন চিত্রণে
খ. মধ্যবিত্ত শ্রেণির জীবন চিত্রণে
গ. উচ্চবিত্ত শ্রেণির জীবন চিত্রণে
ঘ. অন্ত্যজ শ্রেণির মানুষের জীবন চিত্রণে
১৪. শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি?
ক. মহেশ
খ. বিলাসী
গ. মন্দির
ঘ. হরিলক্ষ্মী
১৫. শরৎচন্দ্র কোন গল্পের জন্য ‘কুন্তলীন’ পুরস্কার পেয়েছিলেন?
ক. মহেশ
খ. ছোটোগল্প
গ. মন্দির
ঘ. আত্মজীবনী
১৬. ‘দেবদাস’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ?
ক. ভ্রমণকাহিনী
খ. ছোটোগল্প
গ. উপন্যাস
ঘ. আত্মজীবনী
১৭. ‘চরিত্রহীন’ কে রচনা করেন?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. হুমায়ূন আহমেদ
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৮. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
ক. ঘরে বাইরে
খ. রাজসিংহ
গ. চোখের বালি
ঘ. শ্রীকান্ত
১৯. ‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জহির রায়হান
২০. কোনগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
ক. ঘরে বাইরে, নৌকাডুবি
খ. বিষবৃক্ষ, রাজসিংহ
গ. চরিত্রহীন, দেনা-পাওনা
ঘ. মতিচুর, পদ্মরাগ
২১. সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?
ক. ১৯৩৩ সালে
খ. ১৯৩৪ সালে
গ. ১৯৩৬ সালে
ঘ. ১৯৩৫ সালে
২২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৩৩ সালে
খ. ১৯৩৮ সালে
গ. ১৯৩৬ সালে
ঘ. ১৯৩৫ সালে
২৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন?
ক. কলকাতায়
খ. আসামে
গ. হুগলীতে
ঘ. রেঙ্গুনে
২৪. ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে?
ক. এক ক্রোশ
খ. দুই ক্রোশ
গ. তিন ক্রোশ
ঘ. চার ক্রোশ
২৫. ন্যাড়া ও তার সহপাঠীরা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কী?
ক. দূরের স্কুলের সুনাম থাকায়
খ. কাছের স্কুল বন্ধ থাকায়
গ. কাছে স্কুল না থাকায়
ঘ কাছের স্কুলের দুর্নাম থাকায়
২৬. ‘বিলাসী’ গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লিগ্রামে তাদের শতকরা কতভাগকে বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়?
ক. ৪০ ভাগকে
খ. ৬০ ভাগকে
গ. ৮০ ভাগকে
ঘ. ১০০ ভাগকে
বিলাসী গল্পের mcq প্রশ্ন ও উত্তর
২৭. ‘সরস্বতী খুশি হইয়া বর দিবেন কী’ -এ কথার কারণ কী?
ক. ছাত্রদের কষ্ট
খ. ছাত্রদের আগ্রহ
গ. ছাত্রদের খুশি
ঘ. ছাত্রদের শহরমুখিতা
২৮. ‘ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পাড়িলাম’ -উক্তিটি কোন রচনার অন্তর্গত?
ক. অপরিচিতা
খ. বিলাসী
গ. আমার পথ
ঘ. মাসি-পিসি
২৯. ‘বিলাসী’ গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন?
ক. গ্রামের পরিবেশ পছন্দ হয় না বলে
খ. গ্রামের শিক্ষার ভালো পরিবেশ না থাকায়
গ. শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্যবোধ করায়
ঘ. শহরের অর্থনৈতিক উন্নতি হারানোর শঙ্কায়
৩০. ‘কামস্কাট্কার’ রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে?
ক. অপরিচিতা
খ. একটি তুলসী গাছের কাহিনী
গ. আহ্বান
ঘ. বিলাসী
৩১. মাঝে মাঝেই স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো?
ক. বিলাসীর সাথে
খ. মৃত্যুঞ্জয়ের সাথে
গ. মৃত্যুঞ্জয়ের খুড়ার সাথে
ঘ. বুড়ো মালোর সাথে
৩২. ‘সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়’ -উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. বিশ্বাস
খ. ব্যঙ্গ
গ. বিস্ময়
ঘ. হতাশা
৩৩. ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ূনের পিতার নাম কী লেখে?
ক. হালাকু খাঁ
খ. বাবর খাঁ
গ. চেঙ্গিস খাঁ
ঘ. তোগলক খাঁ
৩৪. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত?
ক. ফার্স্ট ক্লাসে
খ. থার্ড ক্লাসে
গ. ফোর্থ ক্লাসে
ঘ. সেকেন্ড ক্লাসে
৩৫. গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল?
ক. মৃত্যুঞ্জয়ের
খ. বিলাসীর
গ. ন্যাড়ার
ঘ. খুড়ার
৩৬. মৃত্যুঞ্জয়ের কীসের বাগান ছিল?
ক. আম-কাঁঠালের
খ. কলা-আনারসের
গ. পেয়ারা-লিচুর
ঘ. আপেল-কমলার
৩৭. মৃত্যুঞ্জয়ের জীবিকানির্বাহ হতো কীভাবে?
ক. আমবাগান জমা দিয়ে
খ. চাকরি দ্বারা
গ. সাপ খেলা দেখিয়ে
ঘ. ব্যবসা দ্বারা
৩৮. মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?
ক. ভাইপোর নানাবিধ দুর্নাম করা
খ. ভাইপোর নানাবিধ সুনাম করা
গ. ভাইপোর সঙ্গে ঝগড়া করা
ঘ. ভাইপোর নানাবিধ সেবা করা
৩৯. মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত?
ক. খুড়া
খ. সাপুড়
গ. ন্যাড়া
ঘ. ভুদেববাবু
৪০. ‘উপরের আদালতের হুকুমে’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক. হাইকোর্টের নির্দেশে
খ. জজকোর্টের নির্দেশে
গ. স্রষ্টার নির্দেশে
ঘ. খুড়ার নির্দেশে
৪১. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে ‘সুনাম’ কথাটি দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক. দুর্নাম
খ. খ্যাতি
গ. সম্মান
ঘ. প্রতাপ
৪২. ‘বিলাসী’ গল্পে ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনি উল্লেখ করে কী বোঝাতে চেয়েছে?
ক. স্বামীর গুরুত্ব
খ. স্বেচ্ছাচারিতা
গ. প্রেমের মহিমা
ঘ. মেকি স্বামীপ্রেম
৪৩. মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন?
ক. এক মাস
খ. দেড় মাস
গ. দুই মাস
ঘ. আড়াই মাস
৪৪. অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়?
ক. ভোরে
খ. সন্ধ্যায়
গ. দুপুরে
ঘ. গভীর রাতে
৪৫. মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নেই?
ক. কুটুমের
খ. প্রাচীরের
গ. সাজ-সজ্জার
ঘ. আভিজাত্যের
৪৬. যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে?
ক. বিলাসীর
খ. ন্যাড়ার
গ. বুড়ো মালোর
ঘ. মৃত্যুঞ্জয়ের
৪৭. সামনে পরীক্ষা বলে সুরভী নাওয়া-খাওয়া ভুলে রাত জেগে পড়াশোনা করায় ওর লাবণ্যময় চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। সুরভীর ক্ষেত্রে প্রযোজ্য উক্তি কোনটি?
ক. ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুল
খ. অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে
গ. বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই
ঘ. মা-সরস্বতী কোথায় যে লুকাইবেন, ভাবিয়া পান না
৪৮. অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কত দিন অচেতন অবস্থায় ছিল?
ক. ৭-৮ দিন
খ. ১০-১৫ দিন
গ. ৮-১০ দিন
ঘ. ১৫-২০ দিন
৪৯. মৃত্যুঞ্জয়কে সেবাযত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে?
ক. বিলাসী
খ. খুড়া
গ. ন্যাড়া
ঘ. বুড়ো মালো
৫০. ‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো’ -উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে?
ক. মৃত্যুঞ্জয়
খ. ন্যাড়া
গ. বিলাসী
ঘ. খুড়া
পরিশেষে – বিলাসী গল্পের mcq
আলহামদুলিল্লাহ আজকের এই পোষ্টে আমরা hsc শিক্ষার্থী বন্ধুদের সাথে বিলাসী গল্পের mcq প্রশ্ন ও উত্তর এবং বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন গুলো শেয়ার করতে পেরেছি, তো যদি আরোও কোনো কিছু প্রশ্ন জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন।
[su_button url=”https://drive.google.com/file/d/1tDk9e1neuvAS5T3XxFQxDEYanLHZQJlG/view?usp=sharing” target=”blank” radius=”0″ icon=”icon: file-text” text_shadow=”0px 0px 0px 0″]বিলাসী গল্পের mcq উত্তরশীট[/su_button]
(পোষ্টে উল্লেখিত সমস্ত প্রশ্ন এবং উত্তরশীট কোর্সটিকা থেকে সংগ্রহ করা হয়েছে।
![[100% Common] এইচএসসি ভূগোল ১ম পত্র সৃজনশীল সাজেশন ২০২৩ (PDF) | HSC Geography 1st paper CQ suggestion 2023 নিচের বাটন টি থেকে আপনারা এই এইচএসসি ভূগোল ১ম পত্র সৃজনশীল সাজেশন PDF টি নিতে পারবেন। [su_button url="https://perilastronaut.com/bskmwm0z?key=812327bdb3a5c8959e023f285ec9eadd" target="blank" style="soft" background="#062a53" size="5" radius="0" icon="icon: download" text_shadow="0px 0px 0px 0"]ভূগোল ১ম পত্র সৃজনশীল সাজেশন PDF[/su_button]](https://banglablogspot.com/wp-content/uploads/2023/08/20230831_113134.jpg)



![[সব বোর্ড ১০০% কমন] এইচএসসি ভূগোল ১ম পত্র নৈর্বেত্তিক/বহূনির্বাচনী সাজেশন ২০২৩ (PDF) | HSC Geography 1st paper MCQ suggestion 2023](https://banglablogspot.com/wp-content/uploads/2023/08/20230831_112332.jpg)
