৫০+ রমজানের শুভেচ্ছা কবিতা দেখে নিন (PDF সহ)

আসসালামু আলাইকুম আপনি কি রমজানের শুভেচ্ছা কবিতা জানতে চান? আজকের পোস্ট পরলে আপনি ৫০ টির অধিক রমজানের শুভেচ্ছা কবিতা জানতে পারবেন ।

পুরো পৃথিবীর মুসলমানদের জন্য রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ এই মাস আমাদের জীবন থেকে সব গুনাহ গুলা মাফ করে নেওয়ার জন্য অনেক বড় সুযোগ।

এই গুরুত্বপূর্ণ রমজান মাসে আমরা অনেক কে রমজানের শুভেচ্ছা গুলো কবিতার মাধ্যমে জানাতে চাই। তো আপনি যদি একে অপরকে রমজানের শুভেচ্ছা কবিতা গুলো পাঠাতে চান তাহলে আজকের পোস্ট আপনার জন্য।

রমজানের শুভেচ্ছা কবিতা

আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে তারা কবিতা পছন্দ করি । আবার আমরা অনেকে মাহে রমজানের শুভেচ্ছা কবিতার মাধ্যমে দিতে চাই । এর জন্য আপনার দরকার অবশ্যই ভালো ভালো রমজানের শুভেচ্ছা কবিতা।

বিভিন্ন লেখকগণ রমজান নিয়ে অনেক ধরনের কবিতা লিখেছে। তার মধ্য থেকে আমরা বাছাইকৃত বেশ কয়েকটি রমজানের শুভেচ্ছা কবিতা নিচে তুলে ধরলামঃ

➡️ কবিতার নামঃ সকল মাসের রাণী
➡️ লেখকঃ পুরাে একটি মাস

রমজানের শুভেচ্ছা কবিতা

তার প্রতিদিন যেনে ঈদা!
ক্লান্তি শ্রান্তি দূর হয়ে যাক-
অলস চোখের নিদ।
এই মাসেতেই নাজিল হলোা
খােদার ঐশী বাণী
সকল মাসের রানী।
লাইলাতুল কদর নামে
হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ
কুরআনের বাণী।
বান্দার প্রতি নেকের সওয়াব
সক্তরগুণ যায় বেড়ে
সব মুমিনের তাকওয়ার কাছে
শয়তান যায় হেরে!
এমাসে নরক হতে মুক্তি পায়
অগণিত লােক
স্বর্গ সুখে কেটে যায় সব –
জাহান্নামের দুখ!
মাসের শেষে ফিরে আসে
খুশির ঈদের দিন
এই দিনেতে হর্ষে ভাসে
সব খাঁটি মুমিন।


➡️ কবিতার নামঃ রমজানের আগমন
➡️ লেখকঃ – মোঃ জাকির হোসাইন

বছর ঘুরে আসছে আবার

মাগফিরাতের এই মাস।

মানব প্রাণে জাগছে এবার

আনন্দ আর উচ্ছ্বাস।

ঘরে ঘরে আসবে শান্তি

স্বয়ং প্রভুর দান।

খোদার প্রেমে হবে মশগুল

মোমিন বান্দার প্রাণ।

এই মাসেতে উন্নতি হবে

ঈমানের ঐ দৃষ্টি।

রমজান মাসের রোজা হল

মোমিন বান্দার কৃষ্টি।

মাসটি হল বর্ষসেরা

রহমত দ্বারা পূর্ণ।

বান্দার যত পাপরাশি

এই মাসে হয় চূর্ণ।

জান্নাতের ঐ দরজা গুলো

খুলে দিবেন রহমান।

মাগফিরাত আর রহমত নিয়ে

আসছে মাহে রমজান।

দুহাত তুলে করছি আরজ

হে রহিম ও রহমান।

রহমত দিয়ে ভরিয়ে দিও

আসন্ন এই রমজান।


➡️ কবিতার নামঃ ইবাদত
➡️ লেখকঃ হোসাইন মোহাম্মদ কবির

যখন সমগ্র বিশ্ব আতঙ্কিত
অবাঞ্ছিত প্রাণনাশে,
তখন কীসের জাতিভেদ?
ধর্মের প্রাচীর চূর্ণ করো,
রোজ বাতাসের তীব্র গতিতে
ছুটে আসে মরণ বার্তা,
প্রতিনিয়ত শুনি আর্তনাদ
ধ্বংশের বানী।
কঠিন বাস্তবতার সম্মুখে
বিপন্ন সামাজিক জীবনযাপন,
দূরে আকাশ পানে চেয়ে বাকরুদ্ধ
অশ্রুসজল দু’টি আঁখি ,
যখন ব্যর্থতার যন্ত্রণায় ছটফট করে
আধুনিক চিকিৎসা বিবাগ,
একযোগে কাতর কন্ঠে
সমগ্র মানব গোষ্ঠী
স্রষ্টাকে ডাকে প্রতি নিঃশ্বাসে।
তিনি দিবেন নির্দেশনা
যাঁর মহিমায় সৃষ্টি এ জগৎ,
পাপকর্মের ক্ষমা চাও
তুলে দুই হাত,করো মুনাজাত
নিশিদিন আল্লাহর নামটি জপো
হৃদয় দিয়ে করো ইবাদত।


➡️ কবিতার নামঃ মুমিনের জীবনে রমজান
➡️ লেখকঃ মাহমুদ আল ইমরোজ

মুমিনের জীবনে আবার এলো
পবিত্র মাহে রমজান,
খোদার দেয়া এতো শ্রেষ্ঠ সুযোগ
ইবাদত হোক অফুরান।
রহমতের দুয়ার খুলেছে আজ
বয়ে যায় শান্তির বান,
সেই রহমের ধারা অবারিত হয়ে
ভরে যাক মন ও প্রাণ।
এসেছে ডাক বেহেশত হতে দায়ীর
কল্যাণকামী স্বাগতম,
ফিরে যাও যতসব অশুভ প্রত্যাশী
পয়গাম চলে হরদম।
ছুঁয়ে যাবে প্রতিটি হৃদয় প্রশান্ততৃপ্তে
রোজা রেখে প্রাণপণ,
পানাহার ছেড়ে প্রভুপ্রেমে একাকার
দিবানিশি মুমিনের অর্জন।
অভাগা আজো অতি বেখবর সাধনায়
নেই কোনো মনোরঞ্জন,
সব চলে তার আনন্দে ভেসে ধরাধাম
টুটে যায় রহমের বন্ধন।
ক্ষমা চলে পুরোদমে খোদা তা’আলার
মুমিনের জীবনে আসে ছন্দ,
অসীম হাহাকার বুনে পথহারা অভাগা
পাপাচারে ডুবে হয় অন্ধ।
জেগে ওঠো হে প্রিয় মুমিনবান্দা আজ
রোজা রেখে পড় কোরআন,
রহমের ধারা খুলে যাবে রবের ইশারায়
সার্থক হবে মুমিনের রমজান।


➡️ কবিতার নামঃ হর্ষে মুসলমান

রমজানের শুভেচ্ছা কবিতা
অধিক সাধনার জন্য
পেলাম সবে নিমন্ত্রণ
দিবস অনাহারি থাকি-
সাঁঝে ইফতার দেয় আমন্ত্রণ।।
হর্ষে মুসলমান সবে
আরজু করে বিধাতার,
ধনী-গরীব এক কাতার।
এক স্রষ্টার আরাধনায়-
অভিনিবেশ সবে,
রােজাদারই পাবে।
রমজান এলাো, সবার মনে-
হর্ষ জৌলুস ভরা,
রমজানেরই দিন -রজনী
জাগায় সুখের পাড়া।


➡️ কবিতার নামঃ আবার এলো রমজান
➡️ লেখকঃ আবু জাফর বিঃ

শান্তির বার্তা নিয়ে এলো পবিত্র মাহে রমযান,

শৃঙ্খলিত হলো এবার অবাধ্য জিন ও শয়তান।

বন্ধ হলো জাহান্নামের সকল দরোজা এমাসে,

খুলে গেল জান্নাতের সব দরোজা অনায়াসে।

আল্লাহ মহান করবে দান অগণিত নাজ-নিয়ামত,

সজ্জিত হলো সকল বেহেশ্ত সব তাঁর’ই রহমত।

মাহে রমযানের রোজা রেখে শক্ত করবে ঈমান,

আল্লাহ বলেন আমি নিজেই দেবো এর প্রতিদান।

নাজাতের বাণী নিয়ে আগমন মাহে রমজান,

সৃষ্টির জন্যে স্রষ্টার এযে এক শ্রেষ্ঠ অবদান।

আল্লাহর দরবারে চাই বারেবারে হায়াত করো দান,

আবার সবাই যেন ফিরে পাই পবিত্র মাহে রমযা


➡️ কবিতার নামঃ রমজান
➡️ লেখকঃ _____জয়নব জোনাকি।

রমজান মানে কি
শুধুই উপোষ
উদর খালি রাখা ?
কুরআন খতম,
তাসবিহপড়া
পানাহার মুক্ত থাকা ?

রমজান মানে কি
ইফতার পার্টি ,
নামিদামি খানা পিনা ?
মাথায় টুপি ,
মসজিদে নামাজ
কুলসমুক্ত বিনা ?

রমজান মানে কি
দ্বিধা দ্বন্দ্ব ,
তারাবীহ সংখ্যার রাকাত?
নাম কামাতে
ভিড়ের মাঝে ,
লোকদেখানো জাকাত ?

রমজান মানে কি
দ্রব্যমূল্যের
দ্বিগুণ দাম বাড়া ?
ক্ষমা পাওয়ার ,
আশায় থাকা ,
আত্মশুদ্ধি ছাড়া ???


➡️ কবিতার নামঃ মাহে রমজান
➡️ লেখকঃ আব্দুল হাকিম

******–সেই সুর !–******
—————-আবদুস সামাদ
—————-০৫-০৬-১৬ ইং
রোজা যায়, রোজা আসে
বদলে না’তো মানুষ !
যেমন ছিল, তেমন থাকে
ফিরে না’কো হুঁশ ।

কাদের তরে! ঝরে পরে!
এত নেয়ামত ?
রাশি রাশি ভোগ করেও
পাইনা হেদায়াত !

দুঃখী জনের দুঃখ বুঝতে
রোজা হলো ফরজ,
সাম্য মেত্রীর শিক্ষার যত
এই মাসেই সহজ।

সিয়াম মাসে করবে সবে
সুদ-ঘুষ বর্জন,
প্রেম-প্রীতি ভালবাসায়
ভরবে এই ভুবন।

সিয়াম শিক্ষায় লক্ষ মানুষ
কষ্ট করলো দুর !
এমন সিয়াম কবে আবার
তুলবে সেই সুর !


➡️ কবিতার নামঃ রমজান
➡️ লেখকঃ ই স লা ম ত রি ক

দাও খোদা বেড়ে দাও ঈমানের দৃষ্টি
রমজানের রোজাটা মুমিনের কৃষ্টি।
রহমতে পূর্ণ
পাপরাশি চূর্ণ
রমজানের ফলটা আহা বেশ মিষ্টি।।
:
রমজানের এই ডাকে সাড়া দেয় বুদ্ধ
মাসব্যাপী চলমান ঈমানী যুদ্ধ।
মুমিনের আমলে
পূণ্যের শ্যামলে
শয়তান হয়ে যায় ভয়াবহ ক্রুদ্ধ।।
:
পাপরাশি মুছে দিয়ে মুক্তির চেষ্টা
এই রোজা মিটে দিক আত্মিক তেষ্টা।
মন্দকে নাচাতে
আত্মাকে বাঁচাতে
রমজানে বেড়ে যাক ঈমানি বেশটা।।
:
রমজান মুমিনের রহমতলুব্ধের
রমজান মুনাফিকের অতিশয় ক্ষুব্ধের।
জীবনের যুক্তি
পরিমিত মুক্তি
ভেবে দেখো রমজান কতটুকু মুগ্ধের?
:
সান্তাহার,বগুড়া।
মাহে রমজান
-মাহমুদুল হাসান খোকন

বছর ঘুরে আবার এলো
পাক মাহে রমজান,
মুসলিমের সিয়াম এলো
যাতে করে দম পান।
|
ফজরের আজান থেকে
মাগরিব হলে তবে,
খাদ্য খেতে বলে ডেকে
এভাবেই চলে সবে।
|
মন্দ কাজ ত্যাগ করতে
চায় সব রোজাদার,
মাস শেষে পূণ্য ধরতে
আছে যত বোঝা যার।
|
ফরজ সিয়াম ধর সবে
রমজান এক মাস,
রবের হুকুম গড়ে তবে
দিব সবে এক পাশ।


➡️ কবিতার নামঃ সিয়াম সাধনা
➡️ লেখকঃ উম্মে হাবিবা

রমজানের শুভেচ্ছা কবিতা

মাহে রমজানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন,
যে যেমন পার পাক-সাফ করো আপন দেহ ও মন।
.
এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন,
ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন।
.
তসবী-তারাবী পড়ো দিবা-রাতি করো এক খোদার ইবাদত,
সিয়াম সাধনায় করে নাও লাভ চিরসুখের ও আড়ৎ.
.
ভোররাতে করো সাহরী,সন্ধ্যায় ইফতারের আঞ্জাম,
উপবাস রও সারাদিনভর গাও যে প্রভূর গুণগান।
.
অরাতি-বন্ধু-সহোদর কারো করোনা কোনরূপ ক্ষতি,
অভীপ্সা করো প্রভূর নিকটে হয় যেন নেক-প্রাপ্তি।
.


➡️ কবিতার নামঃ রমজান
➡️ লেখকঃ আব্দুল হাকিম

রমজান এলে যায় গো চলে
সব ভেদাভেদ দ্বন্দ্ব
পুণ্য দিয়ে নেয় সাজিয়ে
পাপের দুয়ার বন্ধ।
.
ভালো কাজে সকাল সাঁঝে
আমল করে পূর্ণ
হৃদের কানন মায়ার বাঁধন
অহং হল চূর্ণ।
.
আমির-ফকির নেকি-বধির
হিসাব নিয়ে ব্যস্ত
দিনে-রাতে ইবাদাতে
ধ্যান করেছে ন্যস্ত।
.
শেষের ভাগে নিদ্রা জাগে
রাতের কিয়াম করে
হাদিস কুরান পড়ে জুয়ান
নিত্য ফজর পরে।
.
সাদকা করে দু’হাত ভরে
বেহেস্ত যার সন্ধি
গরিব দুঃখী সবাই সুখী
একই কাতার বন্ধি ।
.
ইফতারে তাই আর্জি জানায়
ওগো মেহেরবান
পুণ্য দিয়ে দাও ভরিয়ে
আমাদের রমজান।


➡️ কবিতার নামঃ পবিত্র মাহে রমজান
➡️ লেখকঃ মোঃ মনিরুল ইসলাম মামুন

রমজানের শুভেচ্ছা কবিতা

জীবনটাকে পাপ মুক্ত
করতে সরল সোজা
মহান আল্লাহ পূণ্য ভরে
দিছেন ত্রিশ রোজা।
ত্রিশ রোজায় ত্রিশ ফরয
শোনেন মুমিন বান্দা
নেয়ামত পেতে বন্ধ করুন
মন্দ সকল ধান্দা।
কোরআন পড়ুন,নামাজ পড়ুন
রাখুন ত্রিশ রোজা
কাঁধ থেকে নেমে যাবে
পাপের সকল বোঝা।
বিধান মেনে পালন করুন
পবিত্র মাহে রমজান
তারই সাথে শরিক হতে
সবাইকে আজ সমজান।
————————————————

➡️ কবিতার নামঃ সিয়াম

রমজানের শুভেচ্ছা কবিতা
সিয়াম মানে কি
সেহরী আর ইফতারিতে
শুধুই ভুঁড়িভোজন?
সিয়াম হল ত্যাগের মাঝে
কেবল তাকওয়া অর্জন।
সিয়াম মানে কি
শুধুই উপোষ থাকা?
সিয়াম হল মিথ্যা আর পাপাচার থেকে
নিজকে বিরত রাখা।
সিয়াম যেন হয়
মুমীনের ঢাল তলোয়ার,
শয়তান আর নফসের বিরুদ্ধে
রুখে দাঁড়াবার!
সফলতায় ভরে উঠুক এই রমাদান
শুদ্ধতার সাধনায় হোক বিনীত সমর্পণ!!
“আহলান সাহলান মাহে রামাদান “


➡️ কবিতার নামঃ রমজান এলো
➡️ লেখকঃ আনোয়ার শাহাদাত জুয়েল

এলো রমযান বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে
নেকের পাল্লা করতে ভারী
তৈরি হয়ে নাও তাড়াতাড়ি।

রহমত বর্কত নাজাত পেতে
চাইতে হবে দিনে রাতে।
ঈমান তোমার করতে তাজা
রাখতে হবে ত্রিশ রোযা।

আল্লাহ্‌ ভীতি করতে অর্জন
রোযা রেখো অরে সুজন।
বালেগ সকল নর-নারী
ফরজ বিধান হবে জারী।

ঈমান এবং চেতনার সাথে
রাখলে রোযা এই মাসটিতে
আল্লাহ্‌ তায়ালা করবেন ক্ষমা
সামন পিছনের সকল গোনাহ।


➡️ কবিতার নামঃ রোজা
➡️ লেখকঃ হামিদ হোছাইন মাহাদী

আম্মুকে আজ বলছে খোকা
রাখবে ত্রিশ রোজা,
চাইবে ক্ষমা করতে জমা
ভালো কাজের বোঝা।

পড়বে কুরান পড়বে হাদিস
বুঝে বুঝে রোজ,
কোথায় আছে দেখবে খোকা
ক্ষমার আয়াত খোঁজ।

সাহরি খেতে জাগবে যখন
পড়বে তাহাজ্জুদ,
বলবে খোকা মালের যাকাত
করতে পরিশোধ।

মসজিদে সব করবে আদায়
সকল ফরয নামাজ,
ব্যস্ততা সব রাখবে ফেলে
থাক না যতই কাজ।


➡️ কবিতার নামঃ মাহে রমজান
➡️ লেখকঃ সাজেদুর রহমান

আসলো আবার রোজা
তাইতো আমার নতুন করে
সোজা পথটি খোঁজা।
.
রমজানের এই মাসে
অতীত দিনের গোনাহ যতো
আমার চোখে ভাসে।
.
চাইবো আমি ক্ষমা
আমল নামায় যতো গোনাহ
লেখা আছে জমা।
.
শপথ নিলাম আজ
মন্দ যতো ছেড়ে দিয়ে
করবো ভালো কাজ।
.
সেহরি খাবো ভোরে
নামাজ থেকে অলসতায়
থাকবোনা আর দূরে।
.
আজ করেছি পণ
ইবাদতে এখন আমি
আবার দেবো মন।
.
করবোনা ভুল কভু
আমার মনের ছোট্ট আশা
কবুল করো প্রভু।


পরিশেষেঃ আজকের পোস্টে আমরা বেশ কিছু বাছাইকৃত রমজানের শুভেচ্ছা কবিতা গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করবো আজকের শেয়ার করো রমজান নিয়ে কবিতাগুলো আপনাদের সবার ভালো লেগেছে।

আপনি যদি চান তাহলে আমাদের আজকের এই রমজানের শুভেচ্ছা কবিতা গুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিতে পারেন। আমরা সবাই অবশ্যই রমজান মাসে আল্লাহ তায়ালা ইবাদত করব ইনশাল্লাহ।

ভালো লাগতে পারে

Back to top button